বগুড়ার সান্তাহার পৌর শহরের বশিপুর মণ্ডলপাড়া মহল্লার সৌদিপ্রবাসী ফারুক হোসেনের বাড়িতে গত মঙ্গলবার রাতে চুরি হয়েছে। ফারুকের পরিবার সূত্রে জানা গেছে, চোরের দল ফারুকের দোতালা বাড়ির প্রাচীর ও জানালার সানশেড ব্যবহার করে দোতলার ছাদে ওঠে। পরে তারা সদর দরজার তালা কেটে সেখানে থাকা ওই মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।