সংক্ষেপ

মোটরসাইকেল চুরি

নওগাঁর বদলগাছি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর মোটরসাইকেল চুরি গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওয়াজেদ আলী বলেন, তিনি সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁর মোটরসাইকেলটি রেখে মুক্তিযোদ্ধা ভাতা-সংক্রান্ত কাজে ওই কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন। আধা ঘণ্টা পর ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই।