মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. বাবু ও শাহ আলম। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরে কৃষি মার্কেটসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করা হয়।