যশোর সদরের বিরামপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, মোজাফফর নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি ঘেরাও করে পুলিশ। স্থানীয় পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটসহ পুলিশের ৫/৬টি ইউনিট এখানে আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ভেতরে জঙ্গি আছে সন্দেহে বাড়িটি ঘেরাও করা হয়েছে।