নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় গতকাল শনিবার ভোরে ফেনসিডিল, গাঁজাসহ শুকুর মাহমুদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে ভারতীয় তৈরি ৪৪১ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুকুর শহরের চাষাঢ়া এলাকার সেকান্দার মিয়ার ছেলে। বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।