পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার সময় জসিম মুসল্লি (২৬) নামের এক যুবককে আটক করেন গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করেন। জসিমের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার জামিরতলা গ্রামে। তিনি আমড়াগাছিয়ায় দিনমজুরের কাজ করতেন।