নওগাঁর রানীনগরে গত শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।গ্রামবাসী জানায়, উপজেলার ত্রিমোহনী চকমুনু হিন্দুপাড়ার অসীম চন্দ্রের বাড়ির ঘরের দেয়াল ভেঙে রাত সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জন ডাকাত ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে মারপিট করে। তারা একটি ডিসকভার মোটরসাইকেল, পাঁচ ভরি ওজনের সোনার গয়না, তিনটি মুঠোফোনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।