লালমনিরহাট সদর থানার পুলিশ তিস্তা সড়ক সেতু এলাকায় শনিবার রাত ১০টার দিকে তল্লাশি করে দুই ব্যক্তির কাছ থেকে ১২ কেজি চোরাই রুপা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এঁরা হলেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা গ্রামের লুৎফর রহমান (৬০) এবং একই জেলার বহরম রানী হাট গ্রামের আশরাফুল ইসলাম (৩০)। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত লুৎফর ও আশরাফুলকে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।