লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, আহত ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী জসিম বাহিনীর’ প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
পুলিশ জানায়, ‘বন্দুকযুদ্ধে’ ওই বাহিনীর আরও দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন ও বেলজিয়াম সুমন। দুজনকে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য।