সংক্ষেপ

লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রাম থেকে গতকাল শনিবার সকালে নূরী বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে নূরী বেগম মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। গতকাল সকালে জয়রা পূর্ব পাড়া গ্রামের বাড়ির পাশের একটি গাছে ওই গৃহবধূর লাশ ঝুলতে দেখেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহত গৃহবধূর লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।