শাহজালালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম আটক

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকার অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে এ চিকিৎসা সরঞ্জামগুলো জব্দ করা হয়।

শিল্প গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল হক মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলো হৃদ্‌রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ওরিয়ন এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান ওষুধগুলো আমদানি করেছে বলে জানান তিনি।