শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ২

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৪ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মো. জসিম ও মো. নিজাম উদ্দিন নামের আটক ওই দুই ব্যক্তি এমিরেটসের একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, আটক জসিমের কাছ থেকে ১৭০ কার্টন ও নিজামের কাছ থেকে ১৬৪ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।