শাহজালালে ১১৮ কার্টন অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার ১১৮ কার্টন অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় বলা হয়, কম্পিউটারসামগ্রী বলে সাদিয়া ট্রেডিংয়ের নামে ওই সব ভিওআইপি সরঞ্জাম হংকং থেকে ঢাকায় আনা হয়। জব্দ করা সরঞ্জামের ওজন প্রায় ২ দশমিক ১ টন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।