শাহজালালে ১৯ কেজি সোনা আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার রাতে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ১৮ কেজি ৬৫০ গ্রাম সোনা আটক করেন শুল্ক গোয়েন্দারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, উড়োজাহাজটির ১২ এফ ও ১২ ই নম্বর সিটের নিচ থেকে সোনাগুলো জব্দ করা হয়।