জয়পুরহাটের আক্কেলপুরে এক শিশুর মৃত্যুর পাঁচ মাস পর থানায় হত্যা মামলা করা হয়েছে। জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী গতকাল শনিবার এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকন হোসেনের ছেলে রাজ হোসেন (৫) গত ১২ জুলাই সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। এ সময় রাজ হোসেনকে তার নানা দুলাল হোসেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ মারা যায়। এ ঘটনায় তখন জয়পুরহাট সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।