সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর গ্রামের মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে শাহজাহানপুর ও প্রতিবেশী চরঘাটিনা গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সলপ-উল্লাপাড়া সড়কে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।