সাংসদ কামরুল আশরাফকে দুদকে জিজ্ঞাসাবাদ

কামরুল আশরাফ খান
কামরুল আশরাফ খান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেন উপসহকারী পরিচালক একরামুর রেজা।

আমদানি করা সার পরিবহনে অনিয়ম এবং গুদামে সার সরবরাহ না করে পাচারের মাধ্যমে ওই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে। তিনি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান।

দুদক সূত্র জানায়, কামরুল আশরাফ খানের বিরুদ্ধ অভিযোগটি অনুসন্ধান করছেন সংস্থার উপসহকারী পরিচালক একরামুর রেজা।