সিঙ্গাপুরে ধর্ষণচেষ্টার দায়ে বাংলাদেশির ছয় বছরের কারাদণ্ড

সিঙ্গাপুরের উডল্যান্ড এলাকায় একজন ইন্দোনেশীয় গৃহকর্মীকে ধর্ষণচেষ্টার দায়ে এক বাংলাদেশির ছয় বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল শুক্রবার এ সাজা ঘোষণা করেন আদালত। খবর দ্য স্ট্রেট টাইমসের।
খবরে বলা হয়, ৩২ বছর বয়সী ওই ইন্দোনেশীয় নারী ২০১৩ সালের ২ নভেম্বর নিজের গৃহকর্তার জন্য সকালের নাশতা কিনতে একটি বিপণিকেন্দ্রে যান। এ সময় মো. নুরুল ইসলাম (৩৩) নামের ওই বাংলাদেশি তাঁকে বিপণিকেন্দ্রের পার্কিং এলাকায় নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।
ধরা পড়ার পর আদালতে দোষ স্বীকার করে লঘু শাস্তির আবেদন করেন নুরুল।