সংক্ষেপ

সিলগালা

আইসক্রিম তৈরিতে ক্ষতিকর উপাদান ব্যবহার করায় চট্টগ্রাম নগরের একটি আইসক্রিম কারাখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে নগরের চান্দগাঁওয়ের পশ্চিম ফরিদের পাড়ায় ‘মামা আইসবার আইসক্রিম ফ্যাক্টরি’-তে অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শুরুর আগেই কারখানার লোকজন পালিয়ে যান। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। এ ছাড়া ভেজাল খাবার বিক্রির দায়ে চকবাজার এলাকার শাহী জমজম হোটেল, বাংলা ফুডস ও আল আমিন হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।