সিলেটে বিস্ফোরকসহ আটক ২

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৯)। সেই সঙ্গে সন্দেহভাজন দুই নাশকতাকারীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে, ৩ কেজি ৯০০ গ্রাম এক্সপ্লোসিভ পাওয়ার জেল, ৩০টি ইলেকট্রিক ডেটোনেটর প্রভৃতি।