সেই শিক্ষকের জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে জাল সনদ-বাণিজ্যের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাউশির সহকারী পরিচালক (মাধ্য-২) এ এস এম আবদুল খালেক সম্প্রতি প্রকাশিত সংবাদের আলোকে জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ‘শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা সফি উদ্দিন বলেন, তিনি শিগগিরই তদন্তকাজ শুরু করবেন বলে জানান।