রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন আজ বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী একটি অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, তিনি সেনাবাহিনীর কাছ থেকে এসব তথ্য জানতে পেরেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় বিস্তারিত জানা যায়নি। সাজেক থানার পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।