স্কুলছাত্র উদ্ধার

অপহরণের শিকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমারসু গ্রামের পাশ থেকে গত সোমবার বিকেলে উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো জেলার উল্লাপাড়া উপজেলার রুবেল হোসেন, রতন হোসেন ও রুহুল আমিন। সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই ছাত্রী সোমবার মায়ের সঙ্গে রাগ করে সিরাজগঞ্জে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেয়। একপর্যায়ে বাসে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় পাঁচ যুবক তার পিছু নেয়। পরে একটি ভ্যানে তুলে বগুড়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।