সংক্ষেপ

স্ট্যাটাস নিয়ে...

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন জানান, বিবিএ প্রথম বর্ষের এক ছাত্রকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন এলএলবি প্রথম বর্ষের অপর এক ছাত্র। এ নিয়ে তাঁদের অনুসারীরা মারামারিতে লিপ্ত হন। আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।