ফেনীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার পলাতক দুই আসামির বাড়ি থেকে গতকাল রোববার আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, পুলিশ গতকাল শহরের মহিপাল চৌধুরীবাড়ি এলাকায় মামলার পলাতক আসামি স্বপন চৌধুরীর ঘর তল্লাশি করে একটি শার্টারগান ও ২৩টি গুলি এবং মিঠু চৌধুরীর ঘর তল্লাশি করে একটি একনলা বন্দুক ও ১৫টি গুলি উদ্ধার করেছে। তিনি বলেন, গতকাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মহিপাল এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এক পক্ষের তিনজন নিহত হন।