সংক্ষেপ

হিযবুত সদস্য আটক

রাজধানীর উত্তরা থেকে গতকাল শুক্রবার দুপুরে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের ২৫টি লিফলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, আটক মো. সাদিক (২৬) হিযবুত তাহ্রীরের সদস্য। উত্তরা-পূর্ব থানার ওসি আলী হোসেন খান জানান, উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি মসজিদের কাছে জুমার নামাজের পর হিযবুত তাহ্রীরের সদস্যরা সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যসংবলিত লিফলেট বিতরণ করছিলেন। ওই সময় পুলিশ ধাওয়া দিয়ে সাদিককে আটক করলেও অন্যরা পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক|