জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির পাঁচ বস্তা সরকারি চাল বাজারে নিয়ে যাচ্ছেন, এমন সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।