ভোলা সদর উপজেলার বিশ্বরোড লঞ্চঘাটে নোঙর করা একটি লঞ্চ থেকে গত রোববার রাতে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। কোস্টগার্ড, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠকর্মীর উপস্থিতিতে এই জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা-মক্তবের ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক ও কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডারের পক্ষে লে. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলা প্রতিনিধি