৩০ লাখ টাকার সোনাসহ আটক ৩

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত মঙ্গলবার সকালে ৬০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. হাফিজ (২৮), আবু বকর মিয়া (৪২) ও মো. ফারুক (২৮)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে হাফিজ ও আবু বকর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসেন। বিমানবন্দরের ১ নম্বর ক্যানপিতে তাঁদের শরীরে তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করে এপিবিএন। এই সোনা নিতে আসা ফারুককেও আটক করা হয়।