৫০ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ১১

ডিবি পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘ইউরেনিয়াম’ কেনাবেচায় সংশ্লিষ্ট অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রথম আলো
ডিবি পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘ইউরেনিয়াম’ কেনাবেচায় সংশ্লিষ্ট অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রথম আলো

৫০ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ ১১ ব্যক্তিকে আটক করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার সকালে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা ইউরেনিয়াম পাচারকারী চক্রের সদস্য বলে দাবি ডিবির।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করবে ডিবি।