ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ অবৈধভাবে আনা ওষুধের একটি চালান হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট গেট-২ থেকে আটক করেছে। আজ রোববার দুপুরে এ চালান আটক করে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান, ওষুধগুলো গর্ভবতী ও ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। থাইল্যান্ড থেকে আমদানি করা ওষুধগুলোর আর্থিক মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।