গ্রেপ্তার
গ্রেপ্তার

ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

পুলিশ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ১২টা পর্যন্ত) রাজধানীতে অভিযান চালিয়ে ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৬টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৪ জন, মিরপুর বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ টি ইয়াবা বড়ি, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৩টি মুঠোফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রল ভরা প্লাস্টিকের সাতটি ড্রাম উদ্ধার করা হয়।