গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৪৪টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আজ শনিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৩২ জন, লালবাগের ৩৩ জন, ওয়ারীর ৮৭ জন, মতিঝিলের ৬৫ জন, তেজগাঁওয়ের ৭৯ জন, মিরপুরের ১১৮ জন, গুলশানের ১০৫ জন, উত্তরার ৩৭ জন ও গোয়েন্দা বিভাগের ৩ জন আছেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯টি গুলি, ১টি খেলনা পিস্তল, ১টি চাকু, ২টি সুইচ গিয়ার, ১৭টি মুঠোফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০টি ইয়াবা বড়ি, ১৫ বোতল দেশি মদ ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।