লাশ
লাশ

যাত্রাবাড়ীর সড়ক থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর সনটেক এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম রাব্বি (২৫)। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।

ওসি রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, সকালে খবর পেয়ে সনটেক এলাকার একটি সুপার শপের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

রাব্বির বুকে ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা জানিয়ে ওসি রাজু আহমেদ বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে বলে জানান ওসি রাজু আহমেদ।

পারিবারিক সূত্র জানায়, স্ত্রী–সন্তান নিয়ে রাজধানীর শনির আখড়ায় থাকতেন রাব্বি। তিনি যাত্রাবাড়ীতে তাঁর বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।