ঝুলন্ত লাশ
ঝুলন্ত লাশ

ক্রিসেন্ট রোডে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার ক্রিসেন্ট রোডে একটি ছাত্রীনিবাস থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর মিরপুর রোডের পাশে অবস্থিত বেসরকারি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজে প্রথম বর্ষে পড়তেন। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই লিজা আক্তার আরও বলেন, কক্ষটিতে তিনজন ছাত্রী থাকতেন। তাঁদের মধ্য দুজন ছুটি পেয়ে বাড়ি গেছেন। পিংকি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পিংকি বিশ্বাসের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি কলাবাগান ক্রিসেন্ট রোডে একটি ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন।