কামরাঙ্গীরচর থানার ম্যাপ
কামরাঙ্গীরচর থানার ম্যাপ

থানার কাছে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তরুণ, নেওয়া হলো হাসপাতালে

শুক্রবার রাত আটটা। কামরাঙ্গীরচর থানার সামনে সাবেক শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের এক পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক তরুণ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে পথচারী মো. নাজিমের। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অচেতন ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, ওই তরুণের বয়স আনুমানিক ২২ বছর। অচেতন থাকায় তাঁর বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তির পর তাঁকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে ভোরের দিকে ওই তরুণ হাসপাতাল থেকে চলে যান।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ওই তরুণকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কামরাঙ্গীরচর থানায় নেওয়া হয়েছে।

সংশোধনী: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের কাছে ওই তরুণের মৃত্যুর খবর দিয়েছিলেন। তাই এই প্রতিবেদনে ওই তরুণকে মৃত বলে উল্লেখ করা হয়েছিল। ১৫ আগস্ট রাত ৯ টা ৫৪ মিনিটে তা সংশোধন করা হলো। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।