রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা–পুলিশ।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডালিয়া আক্তার (৩২), মো. হৃদয় খন্দকার ওরফে এ্যারিসন হৃদয় (২৫), রুবেল হোসেন (২৮), মো. রাসেল (২৮), মেহেদি হাসান (২৪), রাজু মিয়া (২৮), রিফাত হোসেন (২২), গোলাম মোস্তফা (৪৫), আবদুর রব (৫৫), মো. রফিক (৫৩), মো. রাজু (৩৮), মো. জহির (৩৮), ফরহাদ হোসেন (৪০), ফয়জুল হক (৩৮), মো. গাফ্ফার (২৫), মো. ইয়াসিন (১৯), আনোয়ার হোসেন (৪৫), মো. জাফর (২৬), পারভেজ বেপারী (২৪), মামুন (৩৯) ও ওমর ফারুক (৩০)। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।