কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগ।
গতকাল রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নুরে আলমকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নুরে আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রাজধানীর গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি গুলশান তাঁকে আজ সোমবার আদালতে পাঠাবে।