রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুরে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র–গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।