পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর (ফারজানা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি থেকে এই তিনজনকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে।