গ্রেপ্তার
গ্রেপ্তার

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে রাজেশকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ডিএমপির ডিবি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিক বলেন, চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা সম্প্রতি তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। এই তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে।