ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

তেজগাঁও ও হাজারীবাগে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৩

রাজধানীর তেজগাঁও ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার হাজারীবাগ থানা এলাকা থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের তেজগাঁও বিভাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরোনো মামলায় ১০ জন এবং ৪৬ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে গ্রেপ্তার করা হয়। বাকি ৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।