রাত-বিরাতে ১৬২৬৩ নম্বরে আর বাজে না রিং

বিনা মূল্যে সরকারি টেলিহেলথ সেবা স্বাস্থ্য বাতায়ন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ করা হয়। বিকল্প ব্যবস্থা ছাড়াই সেবাটি বন্ধ হওয়ায় বিশেষ করে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা।

সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ পরিচালনা করত সিনেসিস আইটি নামের বেসরকারি কোম্পানি। ১২ নভেম্বর সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে বলেছেন, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩–এর কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা তাঁরা নিয়েছেন। ওই দিন সন্ধ্যায় সেবাটি তাঁরা বন্ধ করে দেন।

গতকাল শনিবার বিকেলে ১৬২৬৩–তে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত ৮টা ৩৬ মিনিটে সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩–এ ফোন করলে জানানো হয়, শুধু ১৬২৬৩ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই সেবা নেওয়ার জন্য কলটি ১৬২৬৩ নম্বরে স্থানান্তর করা হয়। তখন জানানো হয়, সেবাটি বন্ধ আছে।

স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তাঁরা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন। মানুষ দিনে–রাতে যেকোনো সময় ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন।

স্বাস্থ্য বাতায়ন বন্ধ হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে–নজির আহমেদ। গতকাল এই জনস্বাস্থ্যবিদ প্রথম আলোকে বলেন, সব সেবা হাসপাতালে দেওয়া যায় না। স্বাস্থ্য বাতায়নের মতো টেলিমেডিসিন সেবার সুযোগ এখন বাড়ছে। দুনিয়া সেই দিকেই যাচ্ছে। বিকল্প ব্যবস্থা না রেখে এই সেবা বন্ধ হওয়া কিছু মানুষের জন্য ক্ষতির, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য।

স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তাঁরা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন। মানুষ দিনে–রাতে যেকোনো সময় ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন।

গতকাল শনিবার বিকেলে ১৬২৬৩–তে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত ৮টা ৩৬ মিনিটে সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩–এ ফোন করলে জানানো হয়, শুধু ১৬২৬৩ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই সেবা নেওয়ার জন্য কলটি ১৬২৬৩ নম্বরে স্থানান্তর করা হয়। তখন জানানো হয়, সেবাটি বন্ধ আছে।

স্বাস্থ্য বাতায়ন মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে করোনা মহামারির সময়। ২০২০ সালে মহামারির সময় সংক্রমণের ভয়ে মানুষ হাসপাতালে যাওয়ার সাহস পেতেন না। তখন সারা দেশের মানুষের ভরসার ফোন নম্বর হয়ে ওঠে ১৬২৬৩। মানুষ ফোন করে জানতে চাইতেন, জ্বর হয়েছে কী করবেন? শ্বাসকষ্ট হচ্ছে কী করবেন? কোথায় করোনা পরীক্ষা করাবেন? কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরে এখানে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল। সিনেসিস আইটির তথ্য অনুযায়ী, এ বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট কলের সংখ্যা ছিল ১১ লাখ ২৩ হাজার ৩৮। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন ৬ হাজার ১৩৭টি কল ছিল।

স্বাস্থ্য বাতায়নে ফোন করে একজন ব্যক্তি সমস্যার কথা বলতেন, রোগের উপসর্গ বর্ণনা করতেন, চিকিৎসকেরা রোগের ইতিহাস জানতে চাইতেন, এই কথোপকথন রেকর্ড হতো, চিকিৎসক মৌখিক পরামর্শ দিতেন, আবার কিছু ক্ষেত্রে ই–প্রেসক্রিপশন পাঠানো হতো, স্বাস্থ্য সমস্যার ধরন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালেরও পরামর্শ দেওয়া হতো। সিনেসিস আইটির তথ্য বলছে, এ পর্যন্ত তারা প্রায় তিন কোটি কলের উত্তর দিয়েছে।

মানুষ ফোন করে জানতে চাইতেন, জ্বর হয়েছে কী করবেন? শ্বাসকষ্ট হচ্ছে কী করবেন? কোথায় করোনা পরীক্ষা করাবেন? কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরে এখানে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল।

কেন বন্ধ হলো

কাগজপত্রে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সিনেসিস আইটির চুক্তির মেয়াদ শেষ হয় ১০ নভেম্বর। চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা সিনেসিস আইটি করেছিল। চুক্তির মেয়াদ বাড়ায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বাতায়ন কেন বন্ধ হলো বা চুক্তি কেন নবায়ন হলো না—এই প্রশ্নের উত্তরে সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য বিভাগ চায়নি বলে সেবাটি বন্ধ হয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতার কারণে নতুন কোনো চুক্তি হলো না।

২০২৪ সালের আগস্টের পর থেকে তাদের (সিনেসিস আইটি) বিল বাকি আছে। তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে এই সেবা খুব শিগগির আবার চালু হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ

সোহরাব আহমেদ চৌধুরী আরও বলেন, ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ অধিদপ্তরের কাছে ১৬ কোটি টাকা পাওনা আছে। সেই টাকা দেওয়ার ব্যাপারে কারও কারও অনাগ্রহ আছে।

১১ বছরের বেশি সময় ধরে মানুষ টেলিহেলথ সেবা পেয়েছে স্বাস্থ্য বাতায়ন থেকে। এই মুহূর্তে দেশে এমন কোনো সেবা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে তাদের (সিনেসিস আইটি) বিল বাকি আছে। তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে এই সেবা খুব শিগগির আবার চালু হবে।