প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ড বাতিল হবে

সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ৫০ ধারা সংশোধন করছে। এর ফলে বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় ইতোপূর্বে কারও সাজা হয়ে থাকলে, তা বাতিল গণ্য হবে এবং তদন্তাধীন মামলাগুলোও বাতিল হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে দায়ের হওয়া মামলা এবং দণ্ড বাতিল হবে।