বাংলাদেশে আজ রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৭ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ এবং হামে নিশ্চিত ৬৫ শিশুর মৃত্যু হলো। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২০৫টি শিশুর হাম শনাক্ত এবং ১ হাজার ২৭৮টি শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।