সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন যানবাহন থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী ও ঘুড়কা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ১০টি যানবাহন থেকে চার হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি