আনোয়ারায় ২৫ কেজি পিরানহা জব্দ

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৫ কেজি পিরানহা জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের ভরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে উপজেলা মৎস্য দপ্তর।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভরাপুকুর এলাকার বাজারে অভিযান চালিয়ে বিক্রিনিষিদ্ধ ২৫ কেজি পিরানহা জব্দ করা হয়। পরে এসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলাম ও মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা জাহেদ আহমেদ।