সুবিধাবঞ্চিত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। গতকাল দুপুরে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার ১২৮ জন গ্রাম পুলিশের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল আমীন, কেরানীগঞ্জ সার্কেল এএসপি শহিদুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, দোহার থানার ওসি মোহাম্মদ মাহ্মুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজ নেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি