সরকারের খাদ্য বিভাগের বস্তা সরবরাহের জন্য খুলনাঞ্চলের আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। আজ রোববার সকাল ছয়টা থেকে পাটকলগুলো উৎপাদন শুরু করে। খুলনা অঞ্চলে মোট নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে।
প্রায় এক মাস আগে বন্ধ হয়ে যাওয়া ফলে যেসব শ্রমিক খুলনার বাইরে রয়েছেন তাঁদের ছাড়াই পাটকলগুলোর উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা বলেন, খাদ্য বিভাগ ও বিএডিসির জরুরি বস্তা সরবরাহের জন্য খুলনার কার্পেটিং জুটমিল ছাড়া অন্য সব কটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। তবে সতর্কভাবে দূরত্ব বজায় রেখে কাজ করছেন শ্রমিকেরা।