মাগুরা সদর উপজেলায় একটি পরিবারের চার সদস্যকে খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে পাঁচ লাখ টাকার মালামাল লুট করার ঘটনা ঘটেছে। উপজেলার বেরইল দক্ষিণপাড়া গ্রামে বদিয়ার রহমানের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ওই চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বদিয়ার রহমান, তাঁর স্ত্রী, মা ও এক ভাগনে ওই বাড়িতে থাকেন। শুক্রবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল নয়টার দিকে প্রতিবেশীরা তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।